ভারত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভারত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার(SIR) শুনানি পর্ব কবে থেকে শুরু হবে তা জানালো নির্বাচন কমিশন।

রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করার পরে এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে।

SIR in West Bengal
SIR in West Bengal

আগামী ২৭ ডিসেম্বর থেকে সন্দেহজনক ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। প্রথম পর্যায়ে শুনানিতে প্রায় ৩০ লক্ষ নো-ম্যাপিং ভোটারদের ডাকা হবে। কমিশন জানিয়েছে ১০ লক্ষ নোটিস তৈরি হয়ে গিয়েছে।

SIR এনুমারেশন পর্ব শেষ, খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন কত জন? রইল পরিসংখ্যান

Election Commission of India
Election Commission of India

কমিশন সূত্রে খবর, শুনানির সময় বিধানসভা পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার থাকবেন। প্রতি দিন ১০০ জনকে শুনানির সময় ডাকা হবে বলে জানিয়েছে কমিশন।

SIR
SIR

তবে SIR শুনানিতে থাকবে না সিসিটিভি বা ওয়েব কাস্টিং এর ব‍্যবস্থা। কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বিভিন্ন শুনানিকেন্দ্রে মাইক্রো অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে। মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকেরা এই দায়িত্ব পাবেন।

কয়লা পাচার তদন্তে জমির ব্যবসা, দলিল-চুক্তিপত্র বাজেয়াপ্ত করল ইডি

এই শুনানিতে যেসমস্ত ভোটারদের তথ্য সমপর্কে কমিশন পুরোপুরি সন্তুষ্ট নয়, সেই তথ্য যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এর মধ্যে প্রায় ৩০ লক্ষ ভোটার রয়েছেন, যাঁরা ২০০২ সালের তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি। তাঁদের সকলকেই ডাকা হবে SIR শুনানিতে।

এ ছাড়া প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারদের এনুমারেশন ফর্মের তথ্যে সন্দেহজনক বলে মনে করছে কমিশন। তাঁদেরও তথ্য যাচাই করা হবে। তবে এদের প্রথমেই শুনানির জন্য না ডেকে সংশ্লিষ্ট এলাকার বিএলও-রা ওই ভোটারদের তথ্য যাচাই করবেন।

শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

যুবভারতী কাণ্ডের ঝক্কির পর বিকেলে হায়দরাবাদে পৌঁছলেন মেসি, কড়া নিরাপত্তায় ১ ঘন্টা ধরে চলবে আটটি অনুষ্ঠান

মেসি পৌঁছলেন হায়দরাবাদে

কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খল পরিস্থিতি সামলে লিয়োনেল মেসি পৌঁছে গেলেন হায়দরাবাদ। আর সেখানেই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মোট আটটি অনুষ্ঠান রয়েছে তাঁর।

কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খল পরিস্থিতি
কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খল পরিস্থিতি

কলকাতার যুবভারতী স্টেডিয়ামের বিশৃঙ্খলায় মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন বিখ‍্যাত ফুটবল খেলোয়ার লিয়োনেল মেসি। তারপর তিনি কলকাতা বিমানবন্দর থেকে দুপুরে রওনা হয়ে বিকেলে পৌঁছে গেলেন হায়দরাবাদে। সেখানে ১ ঘন্টায় মোট আটটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

হায়দরাবাদে কী কী অনুষ্ঠান রয়েছে

  • রাত ৮:০৭ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রবেশ করবেন মেসি সাথে থাকবেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সেখানে বল ড্রিবল করবেন দু’জন।
  • রাত ৮.১৫: ‘গোট কাপ’-এ অংশগ্রহনকারী দুই দলের সঙ্গে গ্রুপ ছবি।
  • রাত ৮.৩৩: বিশেষ পেনাল্টি শুট রয়েছে।
  • রাত ৮.৩৮: মাঠ প্রদক্ষিণ করবেন মেসি।
  • রাত ৮.৫১: সেখানকার আয়োজকদের সঙ্গে মেসির ছবি তোলা।
  • রাত ৮.৫৩: খেলায় জয়ীদের হাতে ‘গোট কাপ’ তুলে দেবেন মেসি।
  • রাত ৮.৫৪: মেসিকে সংবর্ধনা দেওয়া হবে
  • রাত ৯টা: মাঠ ছাড়বেন মেসি।
হায়দরাবাদে পৌঁছলেন মেসি
হায়দরাবাদে পৌঁছলেন মেসি

নিরাপত্তা বৃদ্ধি করল হায়দরাবাদ পুলিশ

কলকাতায় যুবভারতী স্টেডিয়ামের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সতর্ক থাকবে হায়দরাবাদ পুলিশ। লিয়োনেল মেসি হায়দরাবাদ পৌঁছোনোর আগেই সকলকে নিরাপত্তা বৃদ্ধির কথা জানিয়ে দিয়েছিলেন হায়দরাবাদ পুলিশের ডিজি শিবধর রেড্ডি।
হায়দরাবাদ পুলিশের পদস্থ কর্তারা বৈঠক করার পর শিবধর বলেছেন, ‘‘কলকাতার অনুষ্ঠানের ত্রুটি-বিচ্যুতি পর্যালোচনা করা হয়েছে। হায়দরাবাদে মেসির নিরাপত্তার জন্য বহুস্তরীয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলো নিরাপদ এবং শান্তিপূর্ণ ভাবে মেসির সফর নিশ্চিত করবে। আমরা সতর্ক রয়েছি।’’

খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি

হায়দরাবাদের স্টেডিয়ামে অনুষ্ঠান শেষ করে রাত ৯টা নাগাদ মেসি ফলকনামা প্যালেসে যাবেন। সেখানে বিভিন্ন খ্যাতনামীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি ছাড়াও তেলুগু সিনেমার প্রথম সারির তারকারা অনুষ্ঠানে থাকাবেন। সেখানেই নৈশভোজ সারবেন মেসি। রাতে হায়দরাবাদে থাকে পরেরদিন রবিবার মুম্বই এবং সোমবার দিল্লি যাবেন মেসির।
যুবভারতী স্টেডিয়াম রণক্ষেত্রের রূপ নেয়
যুবভারতী স্টেডিয়াম রণক্ষেত্রের রূপ নেয়

যুবভারতী বিশৃঙ্খলা সংক্ষেপে

  • শনিবার ঠিক সকাল ১১.৩০ মিনিটে যুবভারতীর স্টেডিয়ামের মাঠে ঢোকেন মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পল।
  • মেসি মাঠে প্রবেশ করতেই ফুটবলপ্রেমীরা উচ্ছ্বসিত হয়ে ওঠে। তবে গাড়ি থেকে নামার সাথে সাথে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। ফলে গ্যালারি থেকে মেসি, লুইস সুয়ারেজ় এবং রদ্রিগো ডি’পলকে দেখা যায়নি।
  • প্রায় ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে মেসিকে। সেখানে মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন তাঁকে।
  • গুনে গুনে ১৫ মিনিট মাঠে ছিলেন মেসি, আর ওই সময় গ্যালারি থেকে এক বারও দেখা যায়নি তাঁকে।
  • আর্জেন্টিনার খেলয়ার মেসি মাঠ থেকে বেরিয়ে যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোটা টাকায় টিকিট কেটে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন।
  • শুরু হয় গ্যালারিতে জলের বোতল ছোঁড়া, যেগুলো বিক্রি হয়েছে ১০০-২০০ টাকা বা আরো বেশিতে।তারপর গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর করা হয়। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছোঁড়া শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা।
  • এই সময় গ্যালারিতে কোনও পুলিশকর্মীকে দেখতে পাওয়া যায়নি। মেসিকে সামনে থেকে দেখতে না পাওয়ার হতাশায় ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা ও বিশৃঙ্খলা।
  • সব মিলিয়ে যুবভারতী স্টেডিয়াম রণক্ষেত্রের রূপ নেয়।
মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে
মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে

এক সময় মাঠের ধারে থাকা ফেন্সিংয়ের গেট ভেঙে হু-হু করে মাঠে লোক ঢুকতে শুরু করে। প্রথমে পুলিশ ছিল দিশাহারা। কিছু সময় পর পুলিশকর্মীরা লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ দর্শকদের তাড়া করে পাঠিয়ে দেওয়া হয়।


শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

SIR এনুমারেশন পর্ব শেষ, খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন কত জন? রইল পরিসংখ্যান

গত বৃহস্পতিবার ছিলো পশ্চিমবঙ্গে SIR(Special Intensive Revision) এনুমারেশন পর্বের শেষ দিন। ফলে বৃহস্পতিবার যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে, তাতে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আগামি ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে SIR খসড়া তালিকা।

SIR এনুমারেশন পর্ব শেষ, খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন কত জন? রইল পরিসংখ্যান

পশ্চিমবঙ্গের SIR খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল ৫০ লক্ষের বেশি ভোটার। এর ফলে মৃত, স্থানান্তরিত এবং নিখোঁজ এমন ভোটারের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, এনুমারেশন ফর্মের পর্ব শেষে মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ জনের নাম বাদ পড়তে চলেছে। খসড়া তালিকাতে এই পরিসংখ্যানে সামান্য পরিবর্তন হতে পারে।

SIR এনুমারেশন পর্ব শেষ, খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন কত জন? রইল পরিসংখ্যান

কমিশন সূত্রে দাবি, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট মৃত ভোটারের সংখ্যা ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন। এ ছাড়া, ১২ লক্ষ ১ হাজার ৪৬২ জন ভোটারের কোনও খোঁজ পাওয়া যায়নি।নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে কোনও ভোটারের খোঁজে সংশ্লিষ্ট বুথ স্তরের আধিকারিক (বিএলও) যদি তাঁর বাড়ি থেকে অন্তত তিন বার আসেন, কিন্তু ওই ভোটারের খোঁজ যদি তার পরেও না-পাওয়া যায়, সে ক্ষেত্রে তাঁদের নিখোঁজ তালিকায় রাখা হয়।

কয়লা পাচার তদন্তে জমির ব্যবসা, দলিল-চুক্তিপত্র বাজেয়াপ্ত করল ইডি

এ ছাড়া, এ রাজ্যে মোট ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন ভোটার নিজেদের ঠিকানা পরিবর্তন করেছেন অর্থাৎ এরা স্থানান্তরিত ভোটার। একাধিক জায়গার ভোটার তালিকায় তাঁদের নাম ছিল। ফলে একটি জায়গায় রেখে বাকি জায়গা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। রাজ্যে মোট ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৫ জন ভোটারকে কমিশন ‘ভুয়ো ভোটার’ হিসাবে চিহ্নিত করেছে। তাঁদের নামও খসড়া তালিকায় থাকবে না। এ ছাড়া, আরও ৫৭ হাজার ৫০৯ জন বাদ পড়তে চলেছেন।

২৪ কোটির ক্রিকেটার বেঙ্কটেশকে আবার নিলামে কেনার ইঙ্গিত দিয়ে কেকেআরের কোচ বললেন ‘ওর মানসিকতা দুর্দান্ত’

SIR এনুমারেশন পর্ব শেষ, খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন কত জন? রইল পরিসংখ্যান

আগামী ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশন SIR খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে পশ্চিমবঙ্গে। আর তাতে যদি কোনও অভিযোগ থাকে, ত্রুটি থাকে কমিশনকে জানাতে হবে। তথ্যপ্রমাণ যাচাই করে দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন আগামি ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করবে।সূত্রের খবর, নির্বাচন কমিশন সকল ভোটারদের মোট তিনটি তালিকায় ভাগ করেছে আর তা হল নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং। ২০০২ সালের ভোটার তালিকায় (পশ্চিমবঙ্গে শেষ বার এসআইআর হয়েছিল ২০০২ সালে) যাঁদের নাম ছিল, তাঁরা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন। এমন ২ কোটি ৯৩ লক্ষ ৬৯ হাজার ১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে। যাঁদের নাম ২০০২ সালের তালিকায় না-থাকলেও বাবা-মা বা আত্মীয়ের নাম আছে, তাঁরা প্রজিনি ম্যাপিং(Progeny Mapping) তালিকায় রয়েছেন। রাজ্যে এইরকম ভোটারের সংখ্যা ৩ কোটি ৮৪ লক্ষ ৫৫ হাজার ৯৩৯ জন। এ ছাড়া, ৩০ লক্ষ ভোটার রয়েছেন, যাঁদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও ২০০২ সালের তালিকায় নেই। তাঁরা নন-ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। তাঁদের তথ্যপ্রমাণ, নথি যাচাই করে দেখা হবে। এ ছাড়া, প্রথম দুই তালিকার ভোটারদের মধ্যে কারও তথ্যে সন্দেহ থাকলে তাঁদের শুনানিতে ডাকা হতে পারে।

SIR এনুমারেশন পর্ব শেষ, খসড়া তালিকা থেকে বাদ পড়তে পারেন কত জন? রইল পরিসংখ্যান

গত ৪ নভেম্বর থেকে ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। সাতটি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। তবে পশ্চিমবঙ্গের সময়সীমা আর বাড়ানো হয়নি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে।


সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের জেলে থাকা বন্দিনীর সঙ্গে প্রণয়! প্রেমের টানে চোরাপথে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়ে গেলেন অন্ধ্রের যুবক

 পাকিস্তানের জেলে থাকা বন্দিনীর সঙ্গে প্রণয়! প্রেমের টানে চোরাপথে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়ে গেলেন অন্ধ্রের যুবক


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রশান্ত বেদম। গত রবিবার রাজস্থানের বিকানেরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছ থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছিলো। অভিযোগ ছিলো, অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিলেন প্রশান্ত।
পাকিস্তানের জেলে থাকা বন্দিনীর সঙ্গে প্রণয়! প্রেমের টানে চোরাপথে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়ে গেলেন অন্ধ্রের যুবক


পাকিস্তানের জেলে থাকার সময় আলাপ হয়েছিল এক বন্দিনীর সঙ্গে। ক্রমে সেই আলাপ গড়ায় প্রেমে। পরে ঐ যুবক ভারতে ফিরলেও সে তার প্রেমিকাকে ভুলতে পারেননি। এরপর প্রেমের টানে পাড়ি দিয়েছিলেন পাকিস্তানে। কিন্তু তাদের চার হাত এক হল না! চোরাপথে সীমান্ত পেরোনোর সময় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে গেলেন প্রশান্ত।


গত রবিবার, ধৃত প্রশান্ত বেদম রাজস্থানের বিকানেরে ভারত-পাকিস্তান সীমান্তের কাছ থেকে গ্রেফতার হয়েছিল। অভিযোগ, অবৈধ ভাবে চোরাপথে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিলেন প্রশান্ত। তখনই তাঁকে আটক করা হয়। খাজুওয়ালার এসএইচও হরপাল সিংহ বলেন, “ওই ব্যক্তি স্থানীয়দের কাছে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের বিষয়ে জানতে চাইছিলেন। সেনার গোয়েন্দারা সেই খবর পান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত তাঁকে গ্রেফতারে তৎপর হয় নিরাপত্তা বাহিনী।’’

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত যুবক প্রশান্ত ভারতের অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। এর আগে ২০১৭ সালে বিকানেরের করনি চেকপোস্ট দিয়ে পাকিস্তানে ঢুকেছিলেন প্রশান্ত। সে বারও পাক সেনার হাতে ধরা পড়ে যান এবং ঠাঁই হয় জেলে। ২০২১ সাল পর্যন্ত জেলেই ছিলেন ওই যুবক। পরে তাঁকে আটারি সীমান্ত দিয়ে ভারতে প্রত্যর্পণ করা হয়। জেলে থাকাকালীন অন্য সেলে থাকা এক বন্দিনীর সঙ্গে পরিচয় হয় প্রশান্তের। ওই মহিলার প্রেমে পড়ে যান তিনি। জেরায় প্রশান্ত পুলিশকে জানিয়েছেন, ওই মহিলার সঙ্গে দেখা করতেই পাকিস্তানে ফিরে যাচ্ছিলেন তিনি। প্রেমিকার সঙ্গে দেখা করতে সুদূর বিশাখাপত্তনম থেকে বিকানেরে ভারত-পাকিস্তান সীমান্তে গিয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল, সীমান্তরক্ষীদের চোখ এড়িয়ে পাকিস্তানে ঢোকার। কিন্তু তার আগেই ধরা পড়ে যান।


যদিও তদন্তকারীরা সন্দেহ করছেন, যুবকের পাকিস্তানে যাওয়ার নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্যও থাকতে পারে। সে সব বিস্তারিত জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিজনদের দাবি, ওই যুবকের মানসিক সমস্যা রয়েছে। খবর পেয়ে রাজস্থানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা।


বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

কয়লা পাচার তদন্তে জমির ব্যবসা, দলিল-চুক্তিপত্র বাজেয়াপ্ত করল ইডি

কয়লা পাচার তদন্তে জমির ব্যবসা, দলিল-চুক্তিপত্র বাজেয়াপ্ত করল ইডি


আসানসোল: বাংলা-ঝাড়খণ্ডে কয়লা পাচারের তদন্তের (coal scam)দু’দিন পর বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রেস রিলিজে তাদের একাধিক দাবি ঘিরে শোরগোল পড়েছে। কয়লা কারবারের বিপুল টাকা যে জমি কারবারে খাটত তা কার্যত স্পষ্ট করা হয়েছে। ইডির দাবি, বিপুল সংখ্যক জমির ডিড ও জমি কেনাবেচার চুক্তিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। যা কয়লা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। জমির নথি ছাড়াও ৪৪টি জায়গায় অভিযানে নগদ ১৪কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। সোনার গয়নাও উদ্ধার হয়েছে।



এর আগে সিবিআই(CBI) তদন্তে কয়লা কারবারি লালার লাল ডায়েরি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। কয়লা নিয়ে ইডির তদন্তেও উঠে এসেছে তেমনই রহস্যময় কিছু ডায়েরি। ইডির(Enforcement Directorate) সূত্রের দাবি, শুক্রবার দিনভর অভিযানে সিন্ডিকেটের মাথাদের কাছ থেকে বেশকিছু ডায়েরি ও রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। যেখানে এই কারবারের সুবিধাভোগীদের নাম উল্লেখ রয়েছে। তাদের চিহ্নিত করাও হয়েছে। এই সূত্র ধরেই কেন্দ্রীয় সংস্থা ফের প্রভাবশালী যোগসূত্র তৈরি করল বলেই ওয়াকিবহাল মহল মনে করছে। তারা এও দাবি করেছে, বাংলা ও ঝাড়খণ্ড সীমানাজুড়ে বড় র‌্যাকেট তৈরি করেই কয়লা কারবার হত। স্থানীয় প্রশাসনের মদতেই তা চলত বলে প্রেস রিলিজে দাবি করেছে ইডি।



গত কয়েক বছর ধরেই আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে বেপরোয়াভাবে জমির কারবার চলছে। ফাঁকা জমি দেখতে পাওয়া‌ই দুষ্কর। জাতীয় সড়ক, রাজ্য সড়কের পাশে রাতারাতি বহুতল আবাসন গজিয়ে উঠছে। একটু ভিতরে জমি হলে সেখানে আবার গড়ে উঠছে উপনগরী। প্লটিং করা জমি থেকে একতলা, দোতলা বাড়ি বা বাংলো কেনার অফার। কয়েক বছরে শিল্পাঞ্চলের জমির দাম কয়েক গুণ বেড়েছে। যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। শিল্পাঞ্চলের পাশাপাশি ঝাড়খণ্ডের বহু ব্যবসায়ী বিপুল দাম দিয়ে জমি কিনে নিচ্ছে। খনি অঞ্চলের পরিচিত মাফিয়ারা চুটিয়ে জমির কারবার করায় কয়লার কালো টাকা ঢুকছে বলেই অনেকে আশঙ্কা করছিলেন। ইডি অভিযানে তাতেই সিলমোহর পড়ল। 


ইডি মূলত ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, বাংলার আসানসোল, দুর্গাপুর, রানিগঞ্জ, কলকাতা, হাওড়ায় অভিযান চালিয়েছে। একাধিক কয়লা কারবারির বাড়ি থেকে বিপুল জমি কেনা ও বিক্রির নথি উদ্ধার হয়েছে। কয়লা পাচারের কোটি কোটি টাকাই বিপুল মূল্যের জমির কারবারে লেনদেন করা হয়েছে। কয়লা সিন্ডিকেটের মাথারাই নামে বা বেনামে বিভিন্ন সংস্থা খুলে জমি কিনে আবাসন, প্লটিং করিয়েছে। শুধু তাই নয় প্রভাব খাটিয়ে বা জোর করে টাকার বিনিময়ে জমি দখল করা হয়েছে। কয়লার টাকায় শিল্পাঞ্চলের জমির বড় অংশের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে গিয়েছে। 

আরও উল্লেখযোগ্য বিষয়, ‌ইডির জারি করা প্রেস রিলিজে এই কারবারের সঙ্গে সংযুক্ত ব্যবসায়ীদের নামও উল্লেখ করা হয়েছে। সেখানে রানিগঞ্জের নরেন্দ্র খাড়কা ও পুরুলিয়ার নীরদবরণ মণ্ডলের নাম রয়েছে। যারা কয়লা পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতারও হয়েছিলেন। এখনও তাঁরা আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দেন।


শনিবার, ৬ জুলাই, ২০২৪

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা

মধ্যবিত্তের কথা মাথায় রেখে বিশ্বের প্রথম CNG বাইক লঞ্চ করল বাজাজ কোম্পানি। পেট্রল ও সিএনজি সিলিন্ডার দুই থাকবে বাইকে। Bajaj CNG Bike-এর নাম রাখা হয়েছে ফ্রিডম 125। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি উদ্বোধন করেন এই মোটরসাইকেল। সদ্য লঞ্চ হওয়া বাজাজ সিএনজি ফ্রিডম বাইকের দাম মাত্র 95,000 টাকা (এক্স শোরুম)। এই মোটরসাইকেলে LED লাইটিং, ব্লুটুথ কানেক্টিভিটি-সহ একাধিক ফিচার্স রয়েছে।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা



অবশেষে বাজারে চলে এলো Bajaj CNG Bike, যা ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি বাইক, এই বাইকের নাম ফ্রিডম 125 । গত শুক্রবার বাজাজ কোম্পানি নতুন মোটরসাইকেলের উপর থেকে পর্দা সরাল। বাজাজ কোম্পানির এই নতুন বাইকের নাম রাখা হয়েছে ফ্রিডম 125, যার দাম মাত্র 95,000 টাকা থেকে শুরু হয়েছে। এই বাইকের সিএনজি সিলিন্ডার রয়েছে সিটের নীচে। এতে ফুয়েল ট্যাংকও রয়েছে।  ফ্রিডম 125 বাইকে নানা ফিচার্স ঠাসা রয়েছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি উদ্বোধন করলেন ভারত তথা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল।

বাজাজ ফ্রিডম 125 CNG বাইকের দাম (Bajaj CNG Bike Price)

ফ্রিডম 125 মোটরসাইকেলের তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে বাজাজ কোম্পানি -

  • NG04 ড্রাম - 95,000 টাকা
  • NG04 ড্রাম LED - 1.05 লাখ টাকা
  • NG04 ডিস্ক LED - 1.10 লাখ টাকা

সব মূল্য এক্স-শোরুম।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি উদ্বোধন করেন Bajaj CNG Bike


জেনে নেওয়া যাক বাজাজ ফ্রিডম 125 CNG বাইকের মাইলেজ ও ফিচার্স

125 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই মোটরসাইকেলে। Bajaj CNG Bike পেট্রল এবং সিএনজি দুই জ্বালানিতেই চলবে। বাইকের সিটের নীচে রয়েছে সিএনজি সিলিন্ডার। বাজাজ ফ্রিডম 125 বাইকের ইঞ্জিন সর্বোচ্চ 9.5 হর্সপাওয়ার এবং 9.7 এনএম টর্ক তৈরি করতে পারে।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
Bajaj CNG Bike, LED লাইটিং এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ নান ফিচার্স রয়েছে



বাজাজ কোম্পানির দাবি অনুযায়ী, ফ্রিডম 125 মোটরবাইকে প্রতি কেজি সিএনজি জ্বালানিতে 213 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। যা বর্তমান যেকোনও পেট্রল বাইককে হার মানাবে। সিএনজি এবং পেট্রল মিলিয়ে 330 কিমি মাইলেজ দেবে বাজাজ ফ্রিডম 125। চালকের কাছে একটি সুইচ বাটন থাকবে, যা দিয়ে পেট্রল এবং সিএনজি দুই রকম জ্বালানিতে চালানো যাবে এই বাইক।


বাজাজ কোম্পানি আরও দাবি করেছে, 11টি সুরক্ষা পরীক্ষা করে এই Bajaj CNG Bike বাজারে আনা হয়েছে। বিকল্প জ্বালানির উপর জোর দিচ্ছে সরকার। সেই তালিকায় ফ্রিডম 125 বড় প্রভাব ফেলতে পারে বাজারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Bajaj CNG Bike, বাজার কাঁপাতে চলে এল বিশ্বের প্রথম CNG বাইক বাজাজ ফ্রিডম 125, যার দাম মাত্র 95 হাজার টাকা
Bajaj CNG Bike ফ্রিডম 125



মোটরসাইকেলের সিটের উচ্চতা 785 মিলিমিটার। 125 সিসি সেগমেন্টে সবথেকে লম্বা সিট এই বাইকেই পাবেন। এতে যে সিএনজি ট্যাংক রয়েছে তার ক্যাপাসিটি 2 কেজি। আর পেট্রল ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 2 লিটার। নীতিন গড়করি দাবি করেছেন, সিএনজি টু হুইলারের খরচ প্রতি কিমিতে 1 টাকা হতে চলেছে।


LED লাইটিং, রিভার্স LED ফিচার, ডিজিটাল মিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি সহ নান ফিচার্সের পাবেন। এছাড়া বাইকের ব্রেকিংয়ের ক্ষেত্রে রয়েছে ডিস্ক ও ড্রাম দু’ধরনের বিকল্প। Bajaj CNG Bike, ফ্রিডম 125 যে রঙগুলিতে পাওয়া যাবে তা হল- ক্যারিবিয়ান ব্লু, পিউটারগ্রে/ব্ল্যাক, সাইবার হোয়াইট, এবনি ব্ল্যাক/গ্রে, রেসিং রেড, সাইবার হোয়াইট, পিউটার গ্রে/ইয়েলো, এবনি ব্ল্যাক/রেড।


বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

Champai Soren Jharkhand Resigns: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘অপমানিত’ চম্পাই সোরেন, কবে শপথ নেবেন হেমন্ত?

Champai Soren Jharkhand-Hemant Soren: গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেই পদের দায়িত্ব দিয়ে যান চম্পাই সোরেনের হাতে।

Champai Soren Jharkhand Resigns: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘অপমানিত’ চম্পাই সোরেন, কবে শপথ নেবেন হেমন্ত?
Champai Soren Jharkhand Resigns: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘অপমানিত’ চম্পাই সোরেন, কবে শপথ নেবেন হেমন্ত?


রাঁচী: সত্যি হল জল্পনা। ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হতে চলেছেন হেমন্ত সোরেন। আর তাঁর রাস্তা সাফ করতেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন চম্পাই সোরেন(Champai Soren)। বলা ভাল, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হল তাঁকে। শপথ নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হল চম্পাই সোরেনকে। দলের চাপাচাপিতেই এই সিদ্ধান্ত, তবে মন থেকে মানতে পারছেন না তিনি। এমনটাই সূত্রের খবর।


Champai Soren Jharkhand Resigns: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘অপমানিত’ চম্পাই সোরেন, কবে শপথ নেবেন হেমন্ত?
Champai Soren Jharkhand Resigns


গত ৩১ জানুয়ারি জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সেই পদের দায়িত্ব দিয়ে যান চম্পাই সোরেনের হাতে। কিন্তু গত ২৮ জুন হাইকোর্টে জামিন পেতেই আবার মুখ্যমন্ত্রী পদে ফিরতে চান হেমন্ত সোরেন। সেই কারণেই ইস্তফা দিতে বাধ্য হলেন চম্পাই সোরেন।


বুধবার রাতে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের হাতে ইস্তফাপত্র তুলে দেন তিনি। রাজভবন থেকে বেরিয়ে বলেন, “যখন নেতৃত্ব বদল হয়েছিল, আমায় দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনারা গোটা ঘটনাটিই জানেন। হেমন্ত সোরেন জেল থেকে মুক্তি পাওয়ার পর আমরা (জোট সরকার) তাঁকেই আমাদের নেতা হিসাবে নির্বাচিত করেছি। আমি ইস্তফা দিয়েছে। জোটের সিদ্ধান্তকেই অনুসরণ করছি আমি।”

কবে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন, এই প্রশ্নের উত্তর দেননি প্রাক্তন বা হবু মুখ্যমন্ত্রী।

Champai Soren Jharkhand Resigns: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘অপমানিত’ চম্পাই সোরেন, কবে শপথ নেবেন হেমন্ত?
Champai Soren Jharkhand Resigns

চম্পাই সরেন কেন পদত্যাগ করেন?


ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশে হেমন্ত সোরেনকে অর্থ পাচারের মামলায় জামিন দিয়েছে। তবে নয়াদিল্লির সরকারী সূত্র থেকে জানা যাচ্ছে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শীঘ্রই ঝাড়খণ্ড হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে একটি এসএলপি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার আশা করা হচ্ছে যা হেমন্ত সোরেনের জামিন নাকচ করবে।

গত বুধবার যখন জল্পনা শোনা গিয়েছিল যে হেমন্ত সোরেন আবার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন, তখনই জানা গিয়েছিল যে দল তথা জোটের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। চম্পাই সোরেনকে ইস্তফা দিতে বলায় তিনি অপমানিত বোধ করেছেন।

রবিবার, ৩০ জুন, ২০২৪

Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Cricket T20 World Cup 2024 Final এ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো রোহিতরা। Cricket T20 World Cup এর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভিডিয়ো বার্তায় ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত নভেম্বরে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন হতে দেখার আশায় আমদাবাদে নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ভারত ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। সঙ্গত কারণেই বিশ্বকাপ ফাইনালে হেরে হতাশায় ভেঙে পড়েছিলেন রোহিত-কোহলিরা। প্রধানমন্ত্রী নিজে ভারতীয় দলের সাজঘরে গিয়ে ক্রিকেটারদের বুকে জড়িয়ে সান্ত্বনা দেন। নতুন উদ্যমে এগিয়ে যেতে উদ্দীপ্ত করেন রোহিত-কোহলিদের।

Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায় Cricket T20 World Cup 2024 Final

সেই ধাক্কা সামনে টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়ায় Cricket T20 World Cup 2024 Final। ওয়ান ডে বিশ্বকাপের মতোই আগাগোড়া দুর্দান্ত পারফর্ম্যান্স উপহার দিয়ে ফাইনালে ওঠে ভারতীয় দল। ফাইনালে একসময় নিশ্চিত হারের সামনে দাঁড়িয়ে ছিলেন রোহিতরা। যখন জয়ের জন্য ৩০ বলে ৩০ রান দরকার প্রোটিয়াদের, ভারতের হার নিশ্চিত বলে মনে হচ্ছিল।

Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল

দীর্ঘ ১১ বছর পরে Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল


কার্যত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য জয় তুলে নেয় ভারত। আগাগোড়া অপরাজিত থেকে টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০১৩-য় মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ভারত শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জেতে। দীর্ঘ ১১ বছর পরে অবশেষে ভারতের ঘরে ঢোকে কোনও আইসিসি ট্রফি।

Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Cricket T20 World Cup 2024 Final এ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলো রোহিতরা

Cricket T20 World Cup 2024 Final এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ব্যর্থতার দিনে যিনি ক্রিকেটারদের আস্থা জুগিয়েছিলেন, সাফল্যের দিনে মুখ ফিরিয়ে থাকবেন, এমনটা আবার হয় নাকি। আর পাঁচজন ভারতীয় ক্রিকেটপ্রেমীর মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও চোখ ছিল ব্রিজটাউনের ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাললের দিকে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় দলকে অভিনন্দন জানাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেননি প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বার্তা পোস্ট করে রোহিত-কোহলিদের কৃতিত্বকে কুর্নিশ জানান নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম ইন্ডিয়াকে সমস্ত দেশবাসীর তরফে অনেক অনেক অভিনন্দন। আজ ১৪০ কোটি দেশবাসী আপনাদের দুরন্ত প্রদর্শনে গর্ব অনুভব করছে। খেলার মাঠে আপনারা বিশ্বকাপ জিতেছেন। তবে ভারতের প্রতি গ্রাম-গলি-মহল্লায় আপনারা কোটি কোটি মানুষের মন জিতে নিয়েছেন। তাছাড়া এই টুর্নামেন্ট একটি বিশেষ কারণেও স্মরণীয় হয়ে থাকবে। এতগুলো দেশ, এতগুলো দল, তবে একটিও ম্যাচে আপনারা হারেননি। এটা কম কথা নয়। আপনারা ক্রিকেট জগতের সব মহারথীদের বল খেলেছেন। আপনারা দুর্দান্ত জয় তুলে নিয়েছেন। একের পর এক জয় আপনাদের দৃঢ় সংকল্প করে, সেই সঙ্গে পুরো টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলে। এই জয়ের জন্য আমার তরফেও আপনাদের অনেক অনেক অভিনন্দন।’

উল্লেখ্য, শনিবার টি-২০ বিশ্বকাপ ফাইনালে শুরুতে ব্যাট করে ভারত ৭ উইকেটে ১৭৬ রান তোলে। বিরাট কোহলি দলের হয়ে সব থেকে বেশি ৭৬ রান সংগ্রহ করেন। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৬৯ রানে আটকে যায়। ৭ রানে ম্যাচ জেতে ভারত।


সোমবার, ৩ জুন, ২০২৪

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

সমস্ত এক্সিট পোল অনুযায়ী, জয়ের হাটট্রিক করতে চলেছে মোদী(Modi) নেতৃত্বাধীন এনডিএ সরকার। তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই, ফের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই, ইঙ্গিত সব এক্সিট পোলেই।

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ। গত দেড় মাস ধরে সাত দফায় ভোট গ্রহণ হল গোটা দেশজুড়ে। কেন্দ্রের ক্ষমতায় কোন দলকে বসাল দেশের জনগণ, তা জানা যাবে ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই। নির্বাচনের ফলাফল ঘোষণা হলে জানা যাবে মোদী ম্যাজিকের মাধ্যমে বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটই ফের ক্ষমতায় আসবে নাকি ইন্ডিয়া জোট দাঁত ফোটাতে পারবে এই লোকসভা নির্বাচনে। ভোটের ফল প্রকাশের আগেই সমস্ত সংবাদমাধ্যম ও বিভিন্ন সমীক্ষা সংস্থার তরফে প্রকাশ করা হয়েছে এই বুথ এক্সিট পোল। সমস্ত এক্সিট পোল থেকে জানা গিয়েছে যে আবারও কেন্দ্রের ক্ষমতায় আসছে বিজেপি-ই। তাদের নেতৃত্বাধন এনডিএ সরকার ৪০০ আসন পার করার লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারে।

*বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

সমস্ত সমীক্ষার এক্সিট পোল অনুযায়ী, ২০২৪ এর লোকসভা নির্বাচনে জয়ের হাটট্রিক করতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। তৃতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই, আবারও প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। দেশের ১ কোটি জনগণের মতামতের উপরে ভিত্তি করে তৈরি এক্সিট পোল অনুযায়ী, এই লোকসভা নির্বাচনে এনডিএ ৩৪৬টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১৬২টি আসন পেতে পারে এবং অন্যান্য দলগুলি ৩৫টি আসন পেতে পারে।

Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই

মোদীর কথাই মিলবে, এইবার ৪০০ পার - ইঙ্গিত সব এক্সিট পোলেই

  • এই লোকসভা নির্বাচনে এনডিএ ৩৮১টি আসন, ইন্ডিয়া জোট ১৪৮টি এবং অন্যান্যরা ১৪টি আসন পেতে পারে, এমনই ফলাফল হতে পারে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া' -এর এক্সিট পোল অনুযায়ী।
  • আবার ‘সি ভোটার’-এর সমীক্ষা অনুসারে, ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ ৩৬৮টি আসন পেতে পারে। ইন্ডিয়া জোট ১৬৭টি আসন এবং অন্যান্যরা ৮টি আসন পেতে পারে।
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
  • ‘জন কি বাত’ সমীক্ষা অনুসারে, চলতি লোকসভা নির্বাচনে এনডিএ ৩৬২ থেকে ৩৯২টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১৪১ থেকে ১৬১টি আসন পেতে পারে এবং অন্যান্যরা ১০ থেকে ২০টি আসন পেতে পারে।
  • ‘ইন্ডিয়া নিউজ ডায়নামিক্স’-এর এক্সিট পোল থেকে জানা যাচ্ছে, এইবার এনডিএ ৩৭১টি লোকসভা আসন পেতে চলেছে, ইন্ডিয়া জোট ১২৫টি আসন পাবে এবং অন্যান্যরা ৪৭টি লোকসভা আসন পেতে পারে।
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
  • রিপাবলিক টিভির ম্যাট্রিজ সমীক্ষা অনুযায়ী, ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ ৩৫৩ থেকে ৩৬৮টি আসন পেতে পারে, যেখানে ইন্ডিয়া জোট ১১৮ থেকে ১৩৩টি আসন পেতে পারে এবং অন্যান্যরা ৪৩ থেকে ৪৮টি আসন পেতে পারে।
  • অন্যদিকে ‘রিপাবলিক টিভির পিএমএআরকিউ এক্সিট পোল’ দেখাচ্ছে, এই নির্বাচনে এনডিএ ৩৫৯টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১৫৪টি আসন পেতে পারে এবং অন্যরা ৩০টি আসন পেতে পারে।
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
Modi: ২০২৪ এ আবারও মোদী ঝড়, হাটট্রিকের পথে Narendra Modi, ইঙ্গিত সব এক্সিট পোলেই
  • চমৎকার ফলাফল হতে চলেছে ‘চাণক্য’-এর এক্সিট পোল অনুসারে, বিজেপি ৪০০টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট ১০৭টি আসন পেতে পারে এবং অন্যান্যরা ৩৬টি আসন পেতে পারে। মোদীর কথাই মিলবে, এইবার ৪০০ পার।

*বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।

বুধবার, ২৯ মে, ২০২৪

Modi: '২০২৪ এ আরও বড় জয় পেতে চলেছে বিজেপি', মথুরাপুরে আত্মবিশ্বাসী মোদী - Bengali News

Modi: ‘২০২৪ এ আরও বড় জয় পেতে চলেছে বিজেপি’, মথুরাপুরে আত্মবিশ্বাসী মোদী

Modi: '২০২৪ এ আরও বড় জয় পেতে চলেছে বিজেপি', মথুরাপুরে আত্মবিশ্বাসী মোদী - Bengali News
Modi: '২০২৪ এ আরও বড় জয় পেতে চলেছে বিজেপি', মথুরাপুরে আত্মবিশ্বাসী মোদী - Bengali News


লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের আগে রাজ্যে পর পর দু’দিন ঠাসা কর্মসূচি ছিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Modi)। মথুরাপুরে সভা ছিলো মোদীর। তারপর সেখান থেকে তিনি যান কাকদ্বীপে। শেষ দফা ভোটের প্রচারে মোদী নিজের কেন্দ্রে সময় না দিয়ে এসেছেন বাংলায়। মথুরাপুরে অশোক পুরকাইত, জয়নগরে অশোক কান্ডারী এবং ডায়মন্ড হারবারে অভিজিৎ দাসকে প্রার্থী করেছে বিজেপি। তাঁদের সমর্থনে কাকদ্বীপে সভা করছেন মোদী। এর আগে প্রধনমন্ত্রী ইন্দিরা গান্ধী পা রেখেছিলেন এই কাকদ্বীপ এর মটিতে। মোদী কী কী বললেন, দেখে নিন এক নজরে…

৪ জুনের পর আগামী ৬ মাসে গোটা দেশে রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে

অনুপ্রবেশকারীরা আপনাদের জমি জায়গা দখল করে নিয়েছে। তৃণমূল CAA নিয়ে মিথ্যা,ভুল রটাচ্ছে মানুষের মধ্যে, কারণ তৃণমূল অনুপ্রবেশকারীদের জায়গা দিতে চায়। তৃণমূল হিন্দু, মতুয়া সমাজের লোকেদের এখানে রাখতে দিতে চায় না। কিন্তু চিন্তা করবেন না। ৪ জুনের পর তৃণমূলের হাওয়া বেরিয়ে যাবে। সমস্ত মতুয়া সমাজ, নমশূদ্র সমাজকে অধিকার পাইয়েই ছাড়ব, এটা মোদীর গ্যারান্টি। ভারতের সব শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব মিলবে। ৪ জুনের পর আগামী ৬ মাসে দেশে বড় রাজনৈতিক ভূমিকম্প আসতে চলেছে। এই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাবে। ওদের নেতা কর্মীরাও হাঁপিয়ে গিয়েছে। দেশ কোথায় যাচ্ছে, আর দল কোথায় যাচ্ছে, ওদের কর্মীরা দেখতে দেখতে হাঁপিয়ে গিয়েছে।

Modi: '২০২৪ এ আরও বড় জয় পেতে চলেছে বিজেপি', মথুরাপুরে আত্মবিশ্বাসী মোদী - Bengali News
Modi: '২০২৪ এ আরও বড় জয় পেতে চলেছে বিজেপি', মথুরাপুরে আত্মবিশ্বাসী মোদী - Bengali News


শংসাপত্র ইস্যুতে মোদীর নিশানায় তৃণমূল

তৃণমূলের একটাই এজেন্ডা। ওদের সব কিছুতে কাটমানি চাই। তৃণমূল সাধু সন্ন্যাসীদেরও ছাড়ছে না। তৃণমূল ইস্কন, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘের মতো সংস্থাকেও গালি দিচ্ছে। রামমন্দির আমাদের কাছে আস্থার কেন্দ্র। তৃণমূল পার্টির লোক রামমন্দিরকে অপবিত্র বলে ছে। এইভাবে তৃণমূল বাংলার সংস্কৃতি রক্ষা করতে পারছে না। তৃণমূল তুষ্টিকরণের জন্য দেশের সংবিধানেও হামলা করেছ। আমাদের সংবিধান দেশের দলিত, পিছিয়ে থাকা মানুষদের জন্য সংরক্ষণ দিয়েছে। কিন্তু তৃণমূলের শাসনকালে সেই সংরক্ষণেও লুঠ হচ্ছে। মুসলমানদের OBC সার্টিফিকেট দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অনগ্রসর শ্রেণির মানুষদের অধিকার ছিনিয়ে মুসলিমদের OBC সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট  এই শংসাপত্র বাতিল করে দিয়েছে। তৃণমূল এই নির্দেশ অমান্য করতে পারে না। ভুল রটাচ্ছে। একবার ভেবে দেখুন তুষ্টিকরণের জন্য এরা কোন সীমায় পৌঁছাতে পারে। ১ জুন আপনার ভোট এই মারাত্মক চিন্তাভাবনাকে আটকাবে। আমরা নতুন  যাত্রা শুরু করব।

মোদী বলেছেন তৃণমূলের এখন একটাই হাতিয়ার ‘এটা হতে দেব না’

তৃণমূলের কাছে এখন একটাই হাতিয়ার বেচে রয়েছে। ওদের এখন একটাই হাতিয়ার, ‘এটা হতে দেব না।’ আমরা মহিলাদের সুরক্ষার জন্য হেল্পলাইন বানিয়েছিলাম। তৃণমূল বলল, এটা হতে দেব না। আমরা দেশের সব মহিলাকে উজালা সিলিন্ডার দিচ্ছি। বাংলার এই তৃণমূল সরকারের জন্য লক্ষ্য লক্ষ্য আবেদন ঝুলে রয়েছেন। তৃণমূল সরকার বলছে, এটা হতে দেব না। মোদী প্রত্যেক গরিবকে বিনা পয়সায় চিকিৎসার সুবিধা দিচ্ছে। ৭০ বছরের বেশি বয়স্ক মানুষের চিকিৎসা বিনা পয়সায় হবে। কিন্তু তৃণমূল বাংলায় আয়ুস্মান যোজনা করতে দিচ্ছে না। বলছে, এটা হতে দেব না। তৃণমূলের জন্য এখানকার মৎস্যজীবীদের বড় লোকসান হচ্ছে। কেন্দ্র সরকার মৎস্যজীবীদের জন্য এত যোজনা চালাচ্ছে, ফিশারম্যানদের কিষান ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হচ্ছে, ২০ হাজার কোটি টাকার ফান্ড দিয়েছে, কিন্তু তৃণমূল বলছে, এটা হতে দেব না। তৃণমূল বাংলায় ফিশিংয়ের আইন জারি হতে দিচ্ছে না। বিমা মিলছে না ওদের।

বিকশিত বাংলা গড়তে পুরো ক্ষমতা লাগিয়ে দেব, বললেন মোদী

৪ কোটি গরিবকে পাকা ঘর বানিয়ে দিয়েছি। ১২ কোটি বাড়িতে জল, সব গ্রামে বিদ্যুৎ। ভারত এখন বিকশিত ভারতের পথে। আগামী পাঁচ বছরে সোনার ভারত গড়ার ক্ষেত্রে নির্ণায়ক শক্তি হতে হবে। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলার নির্মাণ জরুরি। এটা তখনই সম্ভব, আপনারা এমন সাংসদ নির্বাচন করবেন, যিনি দেশের কাজ করবেন। আমাকে বেশি করে বিজেপির সাংসদ নির্বাচিত করে দিল্লিতে পাঠান, আমি ভরসা দিচ্ছি, বিকশিত বাংলা হবেই। আমার সমস্ত ক্ষমতা লাগিয়ে দেব।

পরিবারতন্ত্র রাজনীতিকে কটাক্ষ মোদীর

আপনারা দশ বছরের বিকাশ যাত্রা দেখেছেন। দেশের কোটি গরিব জীবনের ন্যূনতম সুবিধা পেতেন না। না খেয়ে মৃত্যু হত। কোটি মানুষের মাথায় ছাদ ছিল না, মহিলাদের জন্য শৌচালয় ছিল না। সব থেকে বড় দুর্ভাগ্য ছিল, এই সমস্যা মেটানোর জন্য চেষ্টাও হত না। পরিবারতন্ত্র  রাজনীতি মানুষকে শেষ করে দিয়েছে। যে দেশের স্বাধীনতা আমাদের সঙ্গে হয়েছিল, তারা আজ কোথায় পৌঁছে গিয়েছে? আমাদের কাছে এত যুব শক্তির সম্পদ রয়েছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ছিলাম। ভারত এখন এগিয়ে চলেছে। গোটা বিশ্ব দেখছে। গোটা বিশ্বে ভারতের ডঙ্কা বাজছে।

‘জনতাই বলছে, বিজেপির জয় এবার কতটা জোরদার হতে চলেছে’

আপনাদের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে, বিজেপির জয় কতটা শক্তিশালী হতে চলেছে। আমাকে বলা হয়েছে, পরশু ঘূর্ণিঝড়ের কারণে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে। মঞ্চ বানানোর সমস্যা ছিল। শেষ মুহূর্তে আপনারা খোলা আকাশের নীচে জড়ো হয়েছেন। এত কম সময়ে, এত বড় সভার আয়োজন মুখের কথা নয়। আপনাদের ধন্যবাদ। কাল সন্ধ্যায় কলকাতার মানুষ রোড শোতে যে ভালোবাসা দিয়েছেন, তা মাথায় তুলে রাখব। আমি সেই দৃশ্য কখনও ভুলব না। চব্বিশের এই নির্বাচনে বাংলায় এটাই আমার শেষ সভা। এরপর ওড়িশা চলে যাব। কাল পঞ্জাবে থাকব। কালকের মধ্যে প্রচার শেষ।


শনিবার, ২৫ মে, ২০২৪

Bangladesh : বাংলাদেশের সাংসদ খুনে CID'র ফাঁদে ১। বডি 'পিস পিস' করার জন্য কসাই আনা হয় মুম্বাই থেকে

বাংলাদেশের সাংসদ খুনে CID'র ফাঁদে ১। বডি 'পিস পিস' করার জন্য কসাই আনা হয় মুম্বাই থেকে

Bangladesh : বাংলাদেশের সাংসদ খুনে CID'র ফাঁদে ১। বডি 'পিস পিস' করার জন্য কসাই আনা হয় মুম্বাই থেকে
Bangladesh : বাংলাদেশের সাংসদ খুনে CID'র ফাঁদে ১। বডি 'পিস পিস' করার জন্য কসাই আনা হয় মুম্বাই থেকে

গুগল নিউস ইন্ডিয়া ওয়েব : বাংলাদেশের (Bangladesh) সাংসদ খুনের ঘটনায় সিআইডি তদন্তে বিস্ফোরক তথ্য সামনে উঠে এলো। ভারাতের মুম্বাই থেকে কসাই এনে কেটে টুকরো টুকরো করা হয়েছিল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার-এর দেহ। সিআইডি তদন্তকারীদের হাতে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। এরই মধ্যেই মুম্বাইয়ের এক কসাই জাহির হাওলাদার।


এরই মধ্যে মুম্বাইয়ের ওই কসাই জাহির হাওলাদার কে গ্রেফতার করেছে সিআইডি। বাংলাদেশের সাংসদ তথা আওয়ামি লীগের সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহ টুকরো করার জন্য কলকাতার নিউটাউন এর ফ্ল্যাটে আনা হয়েছিল ওই কসাইকে। বাংলাদেশের সাংসদ আনোয়ারুলকে নিউটাউনের ফ্ল্যাটে ডাকা হয় হানিট্র্যাপ এর মাধ্যমে। সেখানে ওই সাংসদকে খুন করে তারপর কসাই ডেকে টুকরো টুকরো করা হয় তাঁর দেহ।


তদন্তকারীরা মনে করছেন খুন করার পর তার দেহের অংশগুলো ব্যাগে ভর্তি করে বাসে, ট্রামে ও ক্যাবে করে নিয়ে যাওয়া হয়। এরপর দেহের অংশগুলি ছড়িয়ে দেওয়া হয় কলকাতার বিভিন্ন জায়গায়,। প্রমাণ লোপাট করতে শরীর থেকে তুলে ফেলা হয় চামড়া। হাড় আলাদা করে টুকরো টুকরো করে ফেলা হয় দেহ। এখনো পর্যন্ত দেহের কোন অংশই উদ্ধার করা যায়নি। ইতিমধ্যেই ক্যাব চালকে সন্দেহের বসে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছে সিআইডি।


Bangladesh : বাংলাদেশের সাংসদ খুনে CID'র ফাঁদে ১। বডি 'পিস পিস' করার জন্য কসাই আনা হয় মুম্বাই থেকে
Bangladesh : বাংলাদেশের সাংসদ খুনে CID'র ফাঁদে ১। বডি 'পিস পিস' করার জন্য কসাই আনা হয় মুম্বাই থেকে


জানা গিয়েছে যে, মৃতদেহের টুকরো পোলেরহাট থানার ভাঙ্গরের একটা খালে ফেলা হয়েছিল কিনা তা জানতে বৃহস্পতিবার সেখানে সিআইডি (Central Investigation Department) টিম যায়, সাথে নিয়ে যাওয়া হয়েছিল ওই কসাইকে। কিন্তু কোন দেহাংশ উদ্ধার হয়নি ওই জায়গা থেকে। এরই মধ্যে আখতারুজ্জামান শাহীন নামের এক ব্যক্তির নাম সামনে আসছে।


বাংলাদেশের লোক  হলেও তাঁর নাগরিকত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের। খুন হওয়া সাংসদের পরিবারের সঙ্গে তাঁর ব্যবসায়িক সম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে, সেই সম্পর্কের অবনতি হতেই কি এমন মর্মান্তিকভাবে খুন করা হলো বাংলাদেশী সাংসদ কে? প্রশ্ন উঠছে। ৫ কোটি টাকার সুপারি দিয়ে পুরো পরিকল্পনা করা হয়েছিল তার মধ্যে ২ কোটি টাকা কসাইকে দেওয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে। 


যদিও আক্তারুজ্জামান শাহীন নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যমে তিনি জানান, “আমাকে ফাঁসানো হচ্ছে। ঘটনার সময় বাংলাদেশে ছিলাম। পাসপোর্ট দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে।” কি কারনে এই হত্যা? সেটাই ভাবাচ্ছে তদন্তকারীদের


শুক্রবার, ২৪ মে, ২০২৪

Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য

Lottery Ticket : ১৮ বছর বয়স থেকে করা নেশার জেরেই বাজিমাত! ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য


গুগল নিউজ ইন্ডিয়া ওয়েব : লটারি টিকিট (Lottery Ticket) কেটে অনেক ভাগ্যবান মানুষের ভাগ্যের চাকাই ঘুরে যায়। তবে সবার ভাগ্যের চাকা তো আর ঘোরে না। তবে এক বাঙালি সবজি বিক্রেতার জীবন পাল্টে গেল একটা লটারি টিকিট কেটে। মাত্র ৩০ টাকার লটারি (Lottery) কেটে পশ্চিমবঙ্গের বালুরঘাটের বাসিন্দা বিশ্বনাথ এখন কোটিপতি। বিশ্বনাথ দাস হলেন পেশায় সবজি বিক্রেতা। তিনি বালুরঘাট শহরের ২ নম্বর ওয়ার্ডের বট কৃষ্ণপল্লী এলাকার অনেকদিনের বাসিন্দা। লটারিতে কোটি টাকার জেতার খবর প্রথমে বিশ্বনাথ বিশ্বাসই করতে পারেনি।


Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য
Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য


লটারি টিকিট জেতা এই সবজি বিক্রেতা রীতিমতো আতঙ্কিত একসাথে এতগুলো টাকা পেয়ে। এতগুলো টাকা যে তিনি লটারি টিকিট জিতে পাবেন তা কল্পনাও করেননি কখনো। লটারি থেকে জেতা অর্থ দিয়ে বিশ্বনাথ তার সন্তানদের পড়াশোনা করাবেন বলে মনস্থির করেছেন। এছাড়াও বিশ্বনাথ অর্থ দিয়ে একটি পাকা বাড়ি তৈরি করার পরিকল্পনা করেছেন। লটারি টিকিট থেকে কোটি টাকা জেতার খবর কাউকে জানাননি বিশ্বনাথ।


তবে গত বৃহস্পতিবার এলাকায় মাইকিং করায় বিশ্বনাথের এই লটারি জেতার খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকা় জুড়ে। সবজি বিক্রি করে অত্যন্ত দারিদ্রতায় সংসার চলে তার। বিশ্বনাথের স্ত্রী ও ছেলে মেয়ে রয়েছে। বাজারে সবজি বিক্রি করে প্রতিদিন ২০০ টাকা রোজগার করতে কাল ঘাম ছুটে যায় বিশ্বনাথ দাসের। বিশ্বনাথের স্ত্রী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বিশ্বনাথ জানিয়েছেন, তিনি ১৮ বছর বয়স থেকে লটারি টিকিট কেটে আসছেন। লটারি কাটা তার কাছে একরকম নেশার মতো।


Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য
Lottery Ticket : মাত্র ৩০ টাকার লটারিই ফেরাল সবজি বিক্রেতার ভাগ্য


অভাবের সংসারে বিশ্বনাথ এভাবে লটারি টিকিট (Lottery Ticket) কাটতেন বলে মাঝেমধ্যে অশান্তিও হত। তবুও লটারি কাটার নেশা ছাড়তে পারেননি বিশ্বনাথ। বুধবার রাতে বিশ্বনাথ সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে ৩০ টাকা দিয়ে লটারি টিকিট কাটেন পাওয়ার হাউজ এলাকার রোহিত চৌধুরী নামে এক লটারি ব্যবসায়ীর কাছ থেকে। সেই লটারিই বিশ্বনাথের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিলো। এই ৩০ টাকার লটারি কেটেই সবজি বিক্রেতা বিশ্বনাথ এখন কোটিপতি।


সোমবার, ১৩ মে, ২০২৪

SSC Recruitment Scam: কাকে টাকা দিয়েছেন? কত দিয়েছেন? এবার সামনে আরও বড় কোনো নাম? SSC মামলায় তোলপাড়

কাকে টাকা দিয়েছেন? কত দিয়েছেন? এবার সামনে আরও বড় কোনো নাম? SSC মামলায় তোলপাড়


এসএসসি মামলায় (SSC Recruitment Scam) এবার কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। ‘অযোগ্য’ শিক্ষকদের এবার তলব করতে শুরু করল এজেন্সি। ‘মেধা তালিকায় নাম নেই’, ‘পরীক্ষায় বসেন নি’, ‘কোথাও নাম নেই, কীভাবে চাকরি পেলেন?’, ‘কাকে টাকা দিলেন?’, এবার এইসব প্রশ্নের উত্তর খুঁজতে ‘অযোগ্য’দের তলব গোয়েন্দাদের।

SSC Recruitment Scam: কাকে টাকা দিয়েছেন? কত দিয়েছেন? এবার সামনে আরও বড় কোনো নাম? SSC মামলায় তোলপাড়
SSC RECRUITMENT SCAM

সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড ও বেতন পাওয়ার নথি-সহ এদিকে সিবিআই এর দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে ‘অযোগ্য’দের।
জানা যাচ্ছে, তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় ৪৩২৭ জন ‘অযোগ্য’কে। অযোগ্যদের মোট ৬টি তালিকা সিবিআইয়ের কাছে রয়েছে। সবকটি তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। একেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে রাজ্যের। তারই মাঝে এবার সিবিআই এর পদক্ষেপে নতুন করে শাসকদলের বিড়ম্বনা বাড়তে চলেছে এমনটাই মনে করা হচ্ছে।

SSC Recruitment Scam: কাকে টাকা দিয়েছেন? কত দিয়েছেন? এবার সামনে আরও বড় কোনো নাম? SSC মামলায় তোলপাড়
SSC RECRUITMENT SCAM

সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র (ওএমআর শিট) যাচাইকারী সংস্থা নাইসা থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানুপুলেশন হয়েছে সেই সবের পূর্ণ তালিকা রয়েছে। সেই তালিকা থেকেই এবার ‘অযোগ্য’দের জেরা করতে শুরু করল কেন্দ্রীয় এজেন্সি।

SSC Recruitment Scam: কাকে টাকা দিয়েছেন? কত দিয়েছেন? এবার সামনে আরও বড় কোনো নাম? SSC মামলায় তোলপাড়
SSC Recruitment Scam

গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি যায় ২৫৭৫৩ জনের। যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। যোগ্য-অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল রাখলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে CBI তদন্তের নির্দেশের ওপর কোনো হস্তক্ষেপ করে নি সর্বোচ্চ আদালত। সেই ইস্যুতেই এদিন অ্যাকশনে সিবিআই। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ বহু নেতা। তাহলে কী এবার এই ‘অযোগ্য’দের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নাম সামনে আসতে চলেছে?

বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

SSC Recruitment Scam: 'মুড়ি-মিছরি আলাদা করা যায়নি', SSC মামলায় বলেছিলেন Abhijit Ganguly, এদিকে সুপ্রিম কোর্ট বলল...

গত মাসে নিয়োগে দুর্নীতির (SSC Recruitment Scam) জেরে SSC ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে এক ধাক্কায় চাকরি হারান ২৫ হাজার ৭৫৩ জন। দীর্ঘ চার মাসের শুনানি শেষে রায়দানের সময় ডিভিশন বেঞ্চের বিচারপতি দেবাংশু বসাক তাঁর রায়ে বলেছিলেন চাল ও কাঁকর আলাদা করা যায়নি। এর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও (Abhijit Ganguly) হাইকোর্টের রায়কে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছিলেন মুড়ি-মিছরি আলাদা করা যায়নি। তাই যোগ্য-অযোগ্য সকলের চাকরি গেছে। তবে এখানেই ব্যতিক্রমী সুপ্রিম কোর্ট (Supreme Court)।


SSC Recruitment Scam: 'মুড়ি-মিছরি আলাদা করা যায়নি', SSC মামলায় বলেছিলেন Abhijit Ganguly, এদিকে সুপ্রিম কোর্ট বলল...
SSC Recruitment Scam


সুপ্রিম কোর্টে এই মানলার জল গড়ালে এখানেও আদালতের প্রশ্নের মুখে পড়ে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য সরকার। মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি, অতিরিক্ত শুন্যপদ বানিয়ে চাকরি দেওয়ার বিষয়কে ‘সম্পূর্ণ জালিয়াতি’ বলেও মন্তব্য করেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। তবে কোনওভাবেই হাল ছাড়তে নারাজ সর্বোচ্চ আদালত।


গত মঙ্গলবার SSC মামলার শুনানিতে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নিয়োগ তালিকা থেকে কি যোগ্য-অযোগ্য আলাদা করা সম্ভব? তা সম্ভব হলে গোটা নিয়োগ প্রক্রিয়া তথা প্যানেল বাতিল করে দেওয়া ন্যায্য হবে না। এদিন শুনানির সময় সুপ্রিম এজলাসে উঠে আসে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গও। চাকরিহারাদের আইনজীবী আদালতকে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও পদক্ষেপ করা উচিত।


SSC Recruitment Scam: 'মুড়ি-মিছরি আলাদা করা যায়নি', SSC মামলায় বলেছিলেন Abhijit Ganguly, এদিকে সুপ্রিম কোর্ট বলল...
SSC Recruitment Scam West Bengal

চাকরিহারাদের ওই আইনজীবীর দাবি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, তাকে রাজনীতিতে নামার জন্য আহ্বান জানানো হয়েছে। তাই তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম না করলেও রাজ্য সরকারের আইনজীবী বলেন, একক বেঞ্চের বিচারপতি রাজনীতিতে যোগ দিয়েছেন। একথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা মনে হয় আমাদের মামলার মূল বিষয়ে ফোকাস করা উচিত।


এ প্রসঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন, “এই বিষয়টি যতই স্পর্শকাতর হোক বা রাজনৈতিক ভাবে ত্রুটিপূর্ণ হোক, এখানে আমাদের একমাত্র বিবেচনার বিষয় আইনি দিকটি। হাইকোর্টের বিচারপতির বিরুদ্ধে অভিযোগ করে কিছুই হাসিল হবে না”। প্রধান বিচারপতির সংযোজন, “আমাদের পৃথক রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু এখানে যা হওয়ার আইনগত ভাবেই হবে”। প্রসঙ্গত, গত শুনানিতে হাইকোর্টের চাকরি বাতিলের রায়ের ওপর স্থগিতদেশ দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে মামলার পরবর্তী শুনানি হবে ১৬ জুলাই।



SIR in West Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার(SIR) শুনানি পর্ব কবে থেকে শুরু হবে তা জানালো নির্বাচন কমিশন।

রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করার পরে এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। SIR in West Bengal আগ...