বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

২৪ কোটির ক্রিকেটার বেঙ্কটেশকে আবার নিলামে কেনার ইঙ্গিত দিয়ে কেকেআরের কোচ বললেন ‘ওর মানসিকতা দুর্দান্ত’

 

২৪ কোটির ক্রিকেটার বেঙ্কটেশকে আবার নিলামে কেনার ইঙ্গিত দিয়ে কেকেআরের কোচ বললেন ‘ওর মানসিকতা দুর্দান্ত’

আইপিএল(IPL cricket) ক্রিকেটের নিলামে প্রায় ২৪ কোটি (২৩.৭৫ কোটি) টাকা দিয়ে কেকেআর(Kolkata Knight Riders) কিনলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার। একটি অনুষ্ঠানে কেকেআর কোচ অভিষেক নায়ার বেঙ্কটেশের প্রশংসা করেছেন। পরবর্তী নিলামে আবার বেঙ্কটেশকে কিনে নিতে পারে কেকেআর।

২৪ কোটির ক্রিকেটার বেঙ্কটেশকে আবার নিলামে কেনার ইঙ্গিত দিয়ে কেকেআরের কোচ বললেন ‘ওর মানসিকতা দুর্দান্ত’


গত বছরের আইপিএল নিলামে বেঙ্কটেশ আয়ারকে(Venkatesh Iyer) ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কিনেছিল কেকেআর। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মধ্যপ্রদেশের ক্রিকেটার বেঙ্কটেশ আয়ার। পরের নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একটি অনুষ্ঠানে কেকেআর কোচ অভিষেক নায়ার যে ভাবে বেঙ্কটেশ আয়ারের প্রশংসা করেছেন তাতে মনে করা হচ্ছে, পরবর্তী নিলামে বেঙ্কটেশকে কিনে নিতে পারে কেকেআর।

২৪ কোটির ক্রিকেটার বেঙ্কটেশকে আবার নিলামে কেনার ইঙ্গিত দিয়ে কেকেআরের কোচ বললেন ‘ওর মানসিকতা দুর্দান্ত’


‘গ্রেট ইন্ডিয়ান ক্রিকেট শো’-এ হাজির হয়ে অভিষেক জানিয়েছেন, বেঙ্কটেশের মানসিকতা তাঁর ট্রায়ালে করা রানের থেকেও বেশি ভাল লেগেছে। অভিষেকের কথায়, “ওর মানসিকতার জন‍্য ওকে দলে নিয়েছিলাম। প্রথম দিন খেলার সময় বেঙ্কটেশ আয়ারের মধ্যে একটা সাহস দেখতে পেয়েছিলাম। ভাল খেলেছিল। কিন্তু কখনও আমাদের দিকে তাকায়নি বা কাউকে সন্তুষ্ট করার চেষ্টা করেনি। আমি বুঝেছিলাম, ওর মানসিকতা বাকিদের চেয়ে আলাদা।”

পাকিস্তানের জেলে থাকা বন্দিনীর সঙ্গে প্রণয়! প্রেমের টানে চোরাপথে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়ে গেলেন অন্ধ্রের যুবক

ট্রায়ালে বেঙ্কটেশের আর একটি মুহূর্তের কথা তুলে ধরে কেকেআর অভিষেক নায়ার বলেন, “দ্বিতীয় দিনের একটা ম্যাচের শেষ ওভারে আমাদের বোলারের পেশিতে টান ধরে। বাউন্ডারির ধার থেকে বেঙ্কটেশ চিৎকার করে বলে উঠল, ‘আমি শেষ ওভারটা করতে চাই’। ও করেছিল এবং ১৮ রান হজম করেছিল। তবে এইরকম প্রতিকুল পরিস্থিতিতেও এগিয়ে আসার যে ইচ্ছা, এটাই ভাল লেগেছিল আমাদের।”


অভিষেকের এও বলেন, “নিজেকে প্রমাণ করার পাশাপাশি ও যে ঠিক কাজই করছে, সেটা দেখানোর জন্যই ট্রায়ালে এসেছিল। ওর এই আত্মবিশ্বাসটা আমার ভাল লেগেছিল।”


২০২১-এ আইপিএলে(IPL) পদার্পন হয় বেঙ্কটেশের। তারপর বেঙ্কটেশ ১০টি ম্যাচে ৩৭০ রান করে কেকেআরকে ফাইনালে তুলতে সাহায্য করেন। ২০২৪ সালে আইপিএলে ৩৭০ রান করেন। তবে গত মরসুমে ১১ ম্যাচে মাত্র ১৪২ রান করেন। তার পরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিষেকের কথাতে বোঝা যাচ্ছে পরের নিলামে তাঁকে নেওয়ার ভাবনাচিন্তা করছে দল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

please do not send any spam link in the comment box

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার(SIR) শুনানি পর্ব কবে থেকে শুরু হবে তা জানালো নির্বাচন কমিশন।

রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করার পরে এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। SIR in West Bengal আগ...