মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক! তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজারজনের। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন চাকরিহারারা। তবে সোমবার প্রথমদিনের শুনানিতেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, নিয়োগে জালিয়াতি হয়েছে। সামনে অন্য কোনও উপায় না থাকার জন্যই হয়তো হাইকোর্টের তরফে সবার চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।


তারপরেই চাকরিহারাদের শেষ ভরসা সুপ্রিম কোর্ট। এখন সবাই বলছেন, তাঁরাই যোগ্য ছিলেন। এসএসসি ওওমআর শিটের স্ক্যান কপি না রাখায় মুড়ি-মিছরি এক হয়ে গিয়েছে। তবে ২০২৪-এর ভোটের সময় বাংলায় নিয়োগ দুর্নীতি নিয়ে বড় রায় হল ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেলই বাতিল করে দেওয়া।

এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক! তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি
এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক! তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি

অবস্থান বিক্ষোভ

আগামী সোমবার ছয় মে সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার মধ্যে চরম উৎকণ্ঠায় চাকরিহারা এবং তাঁদের পরিবারবর্গ। রবিবার থেকে তমলুকের হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূলপন্থী চাকরিহারা শিক্ষক-অশিক্ষককর্মীরা।

রয়েছেন চাকরিহারাদের পরিবারের সদস্যরাও

তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনের শুরু হয়েছে অবস্থান বিক্ষোভ। সোমবার সুপ্রিম কোর্টের শুনানির দিন পেছতেই আগামী সোমবার পর্যন্ত অনশনের ডাক দিয়েছেন তৃণমূলের শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার ছিল অবস্থান-বিক্ষোভের তৃতীয় দিন এবং অনশনের দ্বিতীয় দিন। অনশনে যোগ দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের পরিবারের সদস্যরাও।

তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি
তমলুকের অনশন মঞ্চ থেকে অভিজিত-শুভেন্দুর বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি



বাড়ি ঘেরাওয়ের হুমকি

আদালতের রায় বিজেপি প্রভাবিত, এই অভিযোগে, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর শান্তি কুঞ্জের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম।

পাশে মমতা-অভিষেক

তিনি আরও জানিয়েছেন, চাকরিহারাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চাকরি হারাদের দাবি তাঁরা যোগ্য। 

এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক
এসএসসির চাকরিহারাদের পাশে মমতা-অভিষেক


আপাতত সোমবার সুপ্রিম কোর্টে কী হয়, সেই দিকে তাকিয়ে তাঁরা। আশা সুবিচার মিলবে। কিন্তু অযোগ্যরা কিন্তু চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য, তাদের আলাদা করা যাবে কীভাবে, সেটাই এখন বড় প্রশ্ন।


সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

SSC Case Update: চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

 SSC: সুপার নিউমেরারিতে সিবিআই তদন্ত নিয়ে আংশিক স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পর্যন্ত আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলেছিল, এই পোস্ট তৈরির ক্ষেত্রে যে সমস্ত ক্যাবিনেট সদস্য রয়েছেন চাইলে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই অংশেই স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।


SSC Case Update: চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট
SSC Case Update: চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট



নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি শুরু হল। গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসির সম্পূর্ণ নিয়োগের (গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ) প্যানেল বাতিলের নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের এই রায়ে প্রায় ২৬ হাজার জন চাকরিহারা হন। এরপরই রাজ্য, এসএসসি ও পর্ষদ সুপ্রিম কোর্টে যায়। সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি বিচারপতি জেবি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর এজলাসে শুনানি শুরু হয়। কেন সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা হল? রাজ্যকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট। তবে চাকরি বাতিলে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ আজ দেয়নি সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে। ফলে যোগ্য-অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশই বহালই রইল শীর্ষ আদালতে।



সুপ্রিম কোর্টে শুনানিতে যা হল-

  • চাকরিহারাদের আইনজীবীর বক্তব্য, নির্বাচনের ডিউটিতে আছেন অনেকেই। মামলার স্থগিতাদেশ দেওয়া হোক।
  • এদিন কমিশন যোগ্য অযোগ্য বাছাইয়ের বিষয়ে বলায়, বিচারপতি প্রশ্ন করেন- ওএমআর শিট তো সম্পূর্ণ নষ্ট। তাহলে কীভাবে আপনারা কারা যোগ্য সেটা আলাদা করবেন?
  • আদালত আগামী সোমবার পরবর্তী শুনানি করবে। কত ভাগে এই মামলা ভাগ করা যায়, দেখা হতে পারে তা।
  • কমিশন সওয়াল করে, ‘আমরা বলতে পারি কারা আযোগ্য, কারা যোগ্য। সিবিআই সেটা করতে পারে না।’

SSC Case Update: চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট





  •  শুনানিপর্বে চাকরিহারাদের আইনজীবী প্রশ্ন করেন, হাইকোর্ট তাঁদের নিয়োগ করেনি। তাহলে কীভাবে চাকরি নিতে পারে? প্রত্যেকের পরিবার আছে। প্যানেল বাতিলের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেখানে কোনও স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি। ফলে চাকরি বাতিলের যে নির্দেশ তা আপাতত বহালই রয়েছে। সোমবার ফের এই মামলা শুনবে শীর্ষ আদালত। 

  • সুপার নিউমেরারিতে সিবিআই তদন্ত নিয়ে আংশিক স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পর্যন্ত আংশিক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিশেষ বেঞ্চ বলেছিল, এই পোস্ট তৈরির ক্ষেত্রে যে সমস্ত ক্যাবিনেট সদস্য রয়েছেন চাইলে সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই অংশেই স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।
  • পরবর্তী সোমবার ফের মামলা শুনবেন প্রধান বিচারপতি।
  • স্থগিতাদেশের আবেদনের বিরোধিতা বিকাশ ভট্টাচার্যের।
  • নির্বাচনের কাজে রয়েছেন শিক্ষকরা স্থগিতাদেশ চাইছে রাজ্য।
  • অন্যদিকে সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি জানান, ‘আমরা যোগ্য অযোগ্যদের আলাদা করতে প্রস্তুত’।
  • সুপার নিউমেরারি পোস্টে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য।

SIR in West Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার(SIR) শুনানি পর্ব কবে থেকে শুরু হবে তা জানালো নির্বাচন কমিশন।

রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করার পরে এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। SIR in West Bengal আগ...